RB_2019
২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্সের নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো-(১) নগদান বই মোতাবেক ব্যাংক, জমার উদ্বৃত্তের পরিমাণ (৩১-১২-২০১৮) ৪০,০০০ টাকা।(২) ব্যাংক কর্তৃক পাওনাদার শাহানাজকে ২০,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।(৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৮,০০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।(৪) আদায়ের জন্য ব্যাংকে ৫.০০০ টাকার চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২.৫০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।(৬) ২,০০০ টাকা, ৩,৫০০ টাকা ও ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ৫.০০০ টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে।ক. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি এর পরিমাণ নির্ণয় কর।খ. ২. ৩, ৪ ও ৫নং দফাগুলোর জাবেদা দাখিলা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্স এর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
Loading answers...