JB_2022
আলম ব্রাদার্সের ব্যাংকসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ:(১) নগদান বই মোতাবেক ৩১ ডিসেম্বর ২০২১ ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।(২) জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা।(৩) ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি ২,০০০ টাকা।৪) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৫০ টাকা।( (৫) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।(৬) ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদা হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।(৭) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। (৮) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক যা আদায় হয়নি ৩,০০০ টাকা।(৯) ব্যাংক ৫০০ টাকা প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে, যা নগদান বইতে লেখা হয়নি।ক. ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট টাকার পরিমাণ কত? খ. ১, ২, ৩, ৪ ও ৫নং লেনদেন দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।গ. ৪, ৫, ৬, ও ৭নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)
Loading answers...