CB_2023
উপনিবেশিক একটি রাষ্ট্রে দুটো সম্প্রদায় বাস করতো। তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকতো। একটি সম্প্রদায়ের নেতা ছিলেন জনাব N। তিনি তার সম্প্রদায়ের স্বার্থরক্ষায় একটি সুপারিশমালা পেশ করেন। এ সুপারিশমালায় একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। যা অন্য সম্প্রদায় মনে প্রাণে মেনে নিতে পারেনি। এর ফলে বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। শাসকগোষ্ঠী এই দুই সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণ আলোচনা করে ব্যর্থ হন। অবশেষে শাসকগোষ্ঠী এমন একটি আইন প্রণয়ন করেন যার মাধ্যমে দুটো পৃথক রাষ্ট্রের জন্ম হয়।ক. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে?খ. মুসলিম লীগ কেন গঠিত হয়েছিল?গ. উদ্দীপকে উল্লেখিত সুপারিশমালার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত আইনের গুরুত্ব বিশ্লেষণ করো।
Loading answers...