DiB_2019
কোনো দেশকে দ্রুত অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে নিতে হলে কিছু পূর্বপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করতে হয়। এসব কর্মসূচিকে আবার কতকগুলো ভাগে ভাগ করা হয়। আয় বৈষম্য হ্রাস, বেকারত্ব ও দারিদ্র্য লাঘব, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জনসংখ্যা উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে এ কর্মসূচির গুরুত্ব রয়েছে। কিন্তু মূলধন ও ঋণের অভাব, তথ্য-উপাত্তের সংকট, দুর্নীতি, অদক্ষ জনগোষ্ঠী, দুর্বল অবকাঠামো, প্রশাসনিক অদক্ষতা প্রভৃতি এ কর্মসূচিতে সফলতার মুখ দেখতে দেয় না । ক. মধ্যমমেয়াদি উন্নয়ন পরিকল্পনা কী? খ. স্বল্পমেয়াদি পরিকল্পনার সফলতার ওপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার সফলতা নির্ভরশীল— ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ. কী কী কারণে উন্নয়ন পরিকল্পনা ব্যর্থ হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...