ChB_2022
'তানিয়া ইলেকট্রনিক্স' ও 'সোনিয়া ইলেকট্রনিক্স' দুটি প্রতিষ্ঠানই ওয়ার্ল্ডফেয়ার ল্যাপটপ উৎপাদন ও বিপণন করে। 'তানিয়া ইলেকট্রনিক্স' তাদের উৎপাদিত ল্যাপটপ ভোক্তাদের কাছে আকর্ষণীয় করার জন্য বাহ্যিক সৌন্দর্যের প্রতি বেশি গুরুত্ব দেয়। এ প্রতিষ্ঠানটি ভোক্তাদের কোনো প্রকার বিক্রয়োত্তর সেবা প্রদান করে না। অন্যদিকে 'সোনিয়া ইলেকট্রনিক্স' পণ্যের স্থায়িত্ব ও মানের প্রতি বেশি গুরুত্ব দেয় এবং ভোক্তাদের গ্যারান্টি ও ওয়ারেন্টিসহ বিভিন্ন ধরনের বিক্রয়োত্তর সেবা প্রদান করে। একটি নির্দিষ্ট সময় পর দেখা গেল যে, 'সোনিয়া ইলেকট্রনিক্স'-এর বিক্রয় ও মুনাফার পরিমাণ 'তানিয়া ইলেকট্রনিক্স'- এর চেয়ে বেশি।ক. প্যাকেজিং ডিজাইন কী?খ. "পণ্য ডিজাইন জীবনযাত্রার মানকে উন্নত করে ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে 'তানিয়া ইলেকট্রনিক্স' কোন ধরনের পণ্য ডিজাইন অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।ঘ. পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক 'সোনিয়া ইলেকট্রনিক্স'-এর ব্যবসায়িক সফলতার কারণ উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
Loading answers...