DB_2016
জনাব উমামা আতিকের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ:(i) ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ টাকা।(ii) পাওনাদার বরাবর ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয় কিন্তু ৫,০০০ টাকার চেকখানি ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়।(iii) আদায়ের জন্য ১৫,০০০ টাকার চেক এবং ১৪,০০০ টাকার প্রাপ্য বিল ২৯ ডিসেম্বর ২০১৫ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি ০৩ জানুয়ারি ২০১৬ তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনও আদায় হয়নি।(iv) দেনাদার থেকে প্রাপ্ত ৩০,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে।(v) ৪,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৩,৮০০ টাকায় বাট্টা করা হয় কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়।(vi) ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় ২৪,০০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।(vii) ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা ২৫ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।(viii) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫০০ টাকা এবং ব্যাংক চার্জ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।ক. উপরের (vi) ও (vii) নং লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেখাও।খ. একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।গ. উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
Loading answers...