ChB_2019
মুকুল অ্যান্ড ব্রাদার্স বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উৎপাদন, ও বিপণন করে। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি খুব একটা সুবিধা করতে পারছে না। সম্প্রতি প্রতিষ্ঠানটি কৃষকদের উৎপাদন ব্যয় ও অপচয় কম হবে এমন একটি যন্ত্র তৈরি করেছে। যন্ত্রটির মাধ্যমে একসঙ্গে ধান কাটা, মাড়াই ও রোপণ করা যাবে। মুকুল অ্যান্ড ব্রাদার্স যন্ত্রটি দ্রুত তৈরি করে ক্রেতাদের হাতে দিতে চাইছে।ক. মডিউলার ডিজাইন কী?খ. "পণ্য ডিজাইন নমনীয় হওয়া আবশ্যক"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত নতুন যন্ত্রটি কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো নতুন আবিষ্কৃত যন্ত্রটি মুকুল অ্যান্ড ব্রাদার্সকে প্রতিযোগিতামূলক সুবিধা দেবে? যুক্তিসহ লেখো।
Loading answers...