তফাজ্জল স্যার
কোনো ব্যবস্থা (System) কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ ব্যয় হয় অন্তঃস্থ শক্তি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে এবং বাকি অংশ ব্যয় হয় বহিঃস্থ কাজ সম্পাদনে। পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 200 Pa স্থির রেখে সিস্টেমে ধীরে ধীরে 1200J তাপশক্তি সরবরাহ করায় 800J কাজ সম্পাদিত হয়। ক. অন্তঃস্থ শক্তি কাকে বলে?খ. ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তনে বহিঃস্থ কাজের প্রভাৰ আছে কি? থাকলে তা কী রকম? গ. উদ্দীপকে উল্লিখিত গ্যাসের আয়তনের পরিবর্তন ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন কতটুকু? ঘ. ব্যবস্থা সমোষ্ণ প্রক্রিয়াধীন হলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কী "হবে? গাণিতিক যুক্তির সাহায্যে দেখাও যে, সমোষ্ণ প্রক্রিয়ায় ব্যবস্থা কর্তৃক বহিঃস্থ কাজ সরবরাহকৃত অপশক্তির সমান।
Loading answers...