RB_2019JB_2019BB_2019
সুদূর পশ্চিম মুল্লুক হতে এসে ঘাঁটি গেড়ে বসা অত্যাচারী শাসকদের অপশাসনে বেতাকান্দি অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাদের বিভেদ নীতি এলাকায় বসবাসকারী দুটি সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে থাকে যা ধর্মীয় রীতিনীতিতে প্রভাব ফেলে। এমতাবস্থায় রহমত শেখ স্বীয় সম্প্রদায়ের মানুষকে ধর্মের প্রকৃত সত্য পালনের আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে স্বীয় সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হলে শাসকগোষ্ঠী শঙ্কিত হয় এবং রহমতের বিরুদ্ধে অবস্থান নেয়।তার মৃত্যুর অল্পকাল পরে ইয়াসিন মোল্লা নামে আরেকজন প্রতিবাদী যুবক পার্শ্ববর্তী সোনাপুর এলাকায় পশ্চিমা শাসকের সীমাহীন অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি রহমত শেখ অপেক্ষা আরও ক্ষিপ্রগতিতে আন্দোলন শুরু করেন। তার আন্দোলনের মূল শক্তি ছিল প্রশিক্ষিত লাঠিয়াল বাহিনী। তার সাথে শাসকদের অনেক খণ্ড যুদ্ধ হয়। কিন্তু অবশেষে তিনি তার সুসজ্জিত ইনকিলাব বুবুজে প্রতিপক্ষের সাঁড়াশি আক্রমণে মৃত্যুবরণ করেন। ক. কী উদ্দেশ্যে ডালহৌসি রেললাইন স্থাপন করেছিলেন? ১খ. ‘চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিপূর্ণ রাজস্বব্যবস্থা ছিল - পাইক বিদ্রোহের মূল কারণ'- ব্যাখ্যা কর । ২গ. উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত রহমত শেখের সাথে পাঠ্যবইয়ের কোন মহৎ ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩ ঘ. উদ্দীপকের ২য় অনুচ্ছেদের ইয়াসিন মোল্লার কর্মকাণ্ডের সাথে তিতুমীরের আন্দোলনের সাদৃশ্য বিচার কর। ৪
Loading answers...