JB_2023
'G' দেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, যুদ্ধের অত্যাধুনিক সরঞ্জাম, বয়স্ক ভাতা, বিদ্যুৎ ও পরিবহণ, IT Sector সহ বিভিন্ন খাতে ব্যয়ের পরিমাণ বৃদ্ধির কারণে সরকারের ব্যয় দ্রুত বৃদ্ধি পেয়েছে। সরকার এসব ব্যয় মিটানোর জন্য আয়কর হার, সম্পত্তি কর হার, আমোদ-প্রমোদ কর হার, ভাড়া ও ইজারা, টোল ও লেভি এবং রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করে।একই সাথে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এবং বিদেশি সংস্থা ও রাষ্ট্র থেকে সরকার ঋণ গ্রহণ করেছে।ক. সরকারি অর্থব্যবস্থা কী?খ. "পরোক্ষ কর ফাঁকি দেয়া কঠিন"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দেশ্য ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে সরকারি রাজস্ব ও সরকারি ঋণের উৎসের তুলনামূলক আলোচনা করো।
Loading answers...