ChB_2022
ExamExamExam Logo
HSC - অর্থনীতি ২য় পত্রঅধ্যায়-০৩ঃ বাংলাদেশের শিল্পAll Topics

বস্তুত ৫০ ও ৬০ দশকের দিকে কাঁচাপাট রপ্তানির মাধ্যমেই বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হতো। এ কারণে তখন পাটকে “সোনালি আঁশ” বলা হতো। কিন্তু পাটের বিকল্প ব্যবহার, মূল্য সমস্যা, মধ্যবর্তী ব্যবসায়ীদের উপস্থিতি, প্রতিকূল বাণিজ্য শর্ত ইত্যাদির কারণে পাটের চাহিদা ও মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে। তবে বর্তমানে প্লাস্টিক পণ্য উৎপাদন নিষিদ্ধকরণ, পাটশিল্প উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, শ্রমিকের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হলে পাটশিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনাময় । ক. আমদানি বিকল্প শিল্প কী ? খ. কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে— ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত পাটশিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা করো। ঘ. বাংলাদেশের প্রেক্ষিতে পাটশিল্পের সম্ভাবনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

Loading answers...