DB_2017

কেতুপুর অঞ্চলের চেয়ারম্যান একজন ঘোর সাম্রাজ্যবাদী প্রশাসক ছিলেন। সেখানে কোনো ব্যক্তি অপুত্রক অবস্থায় মারা গেলে তিনি তার জমিজমা নিজের নামে করে নিতেন। কোনো রকম দত্তকপুত্রের অধিকার স্বীকার করতেন না। একজন সাম্রাজ্যবাদী শাসক হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন আধুনিক চিন্তাধারাসম্পন্ন। কাজেই তিনি সমাজ, শাসন, যোগাযোগ এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কাজ করেন। এজন্য তিনি প্রশংসার দাবিদার। ক. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ কোন সেনানিবাসে প্রথম শুরু হয়? ১খ, 'বয়কট' আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর। ২গ. উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যানের সম্পত্তি দখলের নীতির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নীতির মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩ঘ. উদ্দীপকের চেয়ারম্যানের মতো উক্ত শাসক তার বিভিন্ন সংস্কারমূলক কাজের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আধুনিক যুগের সূচনা করেন। মূল্যায়ন কর। 8

Loading answers...