ChB_2023
অর্থনীতি বিভাগের শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, সরকারের ব্যয়ের খাত হলো রাজস্ব ব্যয় ও উন্নয়ন ব্যয়।সরকার সাধারণত জনগণের মৌলিক চাহিদাপূরণ, প্রতিরক্ষা ব্যয় নির্বাহ, সামাজিক নিরাপত্তা, নগরায়ণ ইত্যাদি ক্ষেত্রে ব্যয় করে থাকে।তাছাড়া ব্যয়ের পাশাপাশি সরকার বাণিজ্যিক রাজস্ব, আয়কর, জরিমানা, মূল্য সংযোজন কর, টোল, আবগারি শুল্ক ইত্যাদি খাত হতে রাজস্ব সংগ্রহ করে থাকে।ক. শুল্ক কী?খ. 'আয়কর একটি প্রত্যক্ষ কর'- ব্যাখ্যা করো।গ. উদ্দীপক থেকে কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব-এর খাতগুলো চিহ্নিত করো।ঘ. উদ্দীপকের উল্লিখিত খাতগুলো ব্যতীত সরকার আর কোন কোন খাতে ব্যয় করতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।
Loading answers...