RB_2018BB_2018ChB_2018CB_2018
গত বৎসর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে উৎপাদিত ফসল রক্ষা বাঁধ ভেঙে সব ফসলি জমি পানির নিচে চলে যায়। ফলে সব কৃষক উৎপাদিত ফসল না পেয়ে দিশেহারা হয়ে পড়ে। স্থানীয় জনগণ এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাঁধ নির্মাণে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। ফলে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যম বিষয়টি তুলে ধরে। পরে সরকার তদন্ত কমিটি গঠন করে এবং তাদের সুপারিশের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।ক. SMS-এর পূর্ণরূপ কী?খ. সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো। ঘ. গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের উল্লিখিত পদক্ষেপ সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক- বক্তব্যটি বিশ্লেষণ করো।
Loading answers...