MB_2021
আমিন এবং যুবায়ের দুই ভাই। তাদের প্রত্যেকের ৮ তলা ভিত্তিসম্পন্ন একটি করে বাড়ি আছে। আমিন তার ভাই যুবায়েরের বাড়িটি 'প্রস্ফুটিত কমল' নামক একটি বিমা কোম্পানির নিকট বিমা করতে চাইলে কোম্পানিটি তাতে অস্বীকৃতি জানায়। পক্ষান্তরে, যুবায়ের ‘হাই বিল্ডার্স'-এর সাথে তার বাড়িটি ১২ তম তলায় উন্নীত করার জন্য চুক্তিবদ্ধ হন এবং ‘শিওর সিকিউরিটি' নামক একটি বিমা কোম্পানির সাথে বিমা করেন। কিন্তু ১২ তম তলা নির্মাণকালে বাড়িটি হেলে পড়লে যুবায়ের বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু ‘শিওর সিকিউরিটি' বিমা কোম্পানি তার দাবি প্রত্যাখ্যান করে ফলশ্রুতিতে যুবায়ের বিমা কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তৎপর হয় ৷ক. বিমা সেলামি কী?খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে উল্লিখিত 'প্রস্ফুটিত কমল' নামক বিমা কোম্পানিটির আমিনের প্রস্তাবে রাজি না হওয়ার কারণ কী? আলোচনা করো । ঘ. উদ্দীপকের আলোকে যুবায়ের শিওর সিকিউরিটি' বিমা কোম্পানির কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাবে না— বিমার নীতিমালা অনুসারে বিশ্লেষণ করো।
Loading answers...