প্রামাণিক স্যার
চিত্রের পাতলা বৃত্তাকার চাকতির ভর 2 kg এবং ব্যাসার্ধ 20 cm। চাকতিটিকে এর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরানো যায়। চাকতির কেন্দ্র থেকে 15 cm দূরে m ভরের একটি ক্ষুদ্র বস্তু রাখা আছে। চাকতির সাথে বস্তুর সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল F এবং এর ওজন W-এর মধ্যে সম্পর্ক হচ্ছে F = 0.6 W। চাকতিটির কৌণিক বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে। দেখা গেল, এক সময় বস্তুটি ছিটকে পড়ে গেল ।
ক. কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণটি লিখখ. ঘূর্ণায়মান সিলিং ফ্যানের কৌণিক বেগের দিক নিরূপণ ব্যাখ্যা কর।গ. অক্ষের সাপেক্ষে চাকতিটির ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামক নির্ণয় কর।ঘ. চাকতি থেকে বস্তুটি পড়ে যাওয়ার আগে সর্বোচ্চ কত বেগে ঘুরানো সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
Loading answers...