BB_2022
২০২২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে মিস এশা নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৭,৮০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ:ফেব্রু. ৫ নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা যার তিন-চতুর্থাংশ ব্যাংকে জমা দেওয়া হলো। " ৭ শিউলির পাওনা ৮,০০০ টাকা ৫% বাট্টায়, ৬০% নগদে ও অবশিষ্টাংশ চেকে পরিশোধ করা হলো। " ১০ মাহিনের নিকট হতে ২০,০০০ টাকা পাওনার ৩% বাট্টায়, ৯,৪০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল এবং চেকখানি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। " ১২ স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা ও ধারে ক্রয় ১২,০০০ টাকা। " ১৫ ইমনের নিকট ৮% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো। " ২২ জয়ের নিকট পাওনা ৪,২০০ টাকার প্রেক্ষিতে ৪,০০০ টাকার চেক পেয়ে বিজয়ের ৪,১০০ টাকা দেনা পরিশোধিত হলো। " ২৫ রুমাকে চেকে পরিশোধ ৪,৮৫০ টাকা, বাট্টা পাওয়া গেল ১৫০ টাকা।ক. নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন দফাগুলো চিহ্নিত করখ. ৭, ১০, ১২ ও ১৫ তারিখের লেনদেনের জাবেদা দাখিলা দাও।গ. ১, ৫, ১০, ২২ ও ২৫ তারিখের লেনদেনের ভিত্তিতে একটি তিনঘরা নগদান বই তৈরি কর।
Loading answers...