CB_2019
বেঙ্গল ক্যাপিটাল লি. শিল্প, বাণিজ্য, কৃষি ও গৃহায়ণ খাতে ঋণ প্রদানের পাশাপাশি মার্চেন্ট ব্যাংকিং এবং ভেঞ্চারে ক্যাপিটাল অর্থায়ন কার্যাবলি সম্পন্ন করে থাকে। ব্যবসায় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি BSEC-এর কাছ থেকে পেয়েছে। ক. ট্রেজারি বিল কী?খ. মানি লন্ডারিং প্রতিরোধ আইন কেন প্রবর্তন করা হয়েছে? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে উল্লিখিত বেঙ্গল ক্যাপিটাল লি. কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি তহবিল সংগ্রহের জন্য মূলধন বাজারের যথাযথ ধরনটি নির্বাচন করেছে? মতামত দাও।
Loading answers...