DB_2023
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ম্যাক্সি লি. মাল্টা জুস উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ দেশীয় বাজারে সুনামের সাথে জুস বাজারজাত করে আসছে। সাম্প্রতিককালে প্রতিষ্ঠানটি বৈদেশিক বাজারে জুস বাজারজাত করার চিন্তা-ভাবনা করছে। উক্ত কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট থেকে মান সনদ সংগ্রহের জন্য আবেদন করে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জুসের মান ও অন্যান্য উপাদান পরীক্ষা করে মান সনদ প্রদান করে। ফলে 'ম্যাক্সি লি.' অল্প সময়ের মধ্যে বৈদেশিক বাজারে সফলতা লাভে সক্ষম হয়। 'ম্যাক্সি লি.' বৈদেশিক বাজারে জুস বাজারজাতকরণে কোন সংস্থার নিকট থেকে মান সনদ সংগ্রহ করে?
Loading answers...