JB_2019
জেন্টু সাহেব সাতক্ষীরায় কাঁকড়া চাষ করে বেশ লাভবান হন। পরবর্তী সময়ে তিনি কাঁকড়া চাষ ও হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যে একটি বড় ধরনের প্রকল্প হাতে নেয়ার চিন্তা করেন। এতে তার প্রচুর মূলধনের প্রয়োজন হবে। তাই তিনি বিভিন্ন ব্যাংক, আত্মীয়-স্বজন, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নেয়ার সিদ্ধান্ত নিলেন। এতেও তার প্রয়োজনীয় মূলধনের সংকুলান হলো না। পরবর্তীতে তিনি এমন দুটি উৎসের কথা চিন্তা করলেন যার মাধ্যমে যৌথ মূলধনী কারবার অর্থ সংগ্রহ করে থাকে। একটি হলো কোম্পানির অনুমোদিত মূলধনের অংশ এবং অপরটি হলো ঋণের দলিল।ক. অর্থায়ন কী? খ. অভ্যন্তরীণ অর্থসংস্থান কেন প্রয়োজন হয়? গ. জেন্টু সাহেবের প্রকল্পের অর্থায়নের উৎসগুলো চিহ্নিত করো। ঘ. খরচ, কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্থায়নের শেষোক্ত উৎস দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন?
Loading answers...