DiB_2016

মোহন একটি ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে দেখে ওয়েবসাইটটির প্রতিটি পেইজে যেতে হলেই বারবার হোম পেইজে আসতে হয়। আর হোম পেইজটি নানা ধরনের নান্দনিক বিজ্ঞাপনে সাজানো যাতে করে সবাই আকৃষ্ট হয় । প্রথমবার ব্যবহার করতে গিয়ে সে কিছুটা সাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু সে ওয়েবসাইটের একটি ছবি ব্রাউজ করতে গিয়ে দেখে পেইজটি লোড হতে বেশি সময় নেয়। তাছাড়া পেইজটি দেখা গেলেও সকল ছবি ব্রাউজার প্রদর্শন করতে পারছে না। এতে সে বিরক্ত হয় ।ক. এইচটিএমএল ট্যাগ কী? খ. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?গ. উদ্দীপকের ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা কর । ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুচিন্তিত মতামত দাও।

Loading answers...