BB_2019
দৃষ্টান্ত-১: জনাব রহমান একজন ফল বিক্রেতা। ক্রেতাদের নিকট তিনি একজন সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে সুপরিচিত। কারণ তিনি সবসময় সঠিক ওজনে, ভেজালমুক্ত ফল বিক্রয় করেন। দৃষ্টান্ত-২: জনাব জলিল তার গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি। গ্রামের সব মানুষই তার পরামর্শ ও মতামত গ্রহণ করেন। কারণ তিনি একজন আবেগ, কুসংস্কার ও পক্ষপাতমুক্ত মানুষ। যেকোনো ঘটনাকেই তিনি যৌক্তিকভাবে বিশ্লেষণ করে থাকেন।ক. আদর্শনিষ্ঠ বিজ্ঞান কী? খ. যুক্তিবিদ্যাকে চিন্তার বিজ্ঞান বলা হয় কেন? গ. দৃষ্টান্ত-১ এর ঘটনাটিকে 'পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। ঘ. দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর মধ্যকার সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
Loading answers...