AB_2015
ভাগ্যবিপর্যয়ের কারণে সুলতানপুরের শাকিল চৌধুরী পূর্বপুরুষের জমিদারি হতে বিতাড়িত হন। তিনি নিজের ঘনিষ্ঠ সহচরদের কয়েকজনকে নিয়ে দূরবর্তী মামার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এবং জমিদারির অংশবিশেষ পুনরুদ্ধার করতে সক্ষম হন। শাকিল চৌধুরী এখানে অবস্থান গ্রহণের পর পার্শ্ববর্তী শক্তিশালী শাসকের শান্তি প্রস্তাব গ্রহণের ভান করে কৌশলে তার শাসিত অঞ্চল দখল করে নেয়। কিন্তু এতেও তার চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় না। তাকে একটি রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হতে হয় । অবশেষে শুধু জয়লাভই নয় বরং তিনি জনগণের আস্থাও অর্জন করেন। ক. স্পেন ও আফ্রিকার মধ্যবর্তী প্রণালির নাম কী? খ. ১ম আব্দুর রহমানকে 'কুরাইশদের বাজপাখি' বলা হয় কেন? ব্যাখ্যা কর।গ. উদ্দীপকের শাকিল চৌধুরীর সাথে কোন উমাইয়া যুবরাজের মিল রয়েছে? ব্যাখ্যা কর । ঘ. উদ্দীপকে জমিদারির অংশবিশেষ দখলের মতো উক্ত যুবরাজ দখলিকৃত অঞ্চলে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তা বিশ্লেষণ কর ।
Loading answers...