SB_2021

অর্থনীতির ক্লাসে শিক্ষার্থীর একটি বিষয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে শিক্ষক বললেন, বাংলাদেশের লোকসংখ্যা অধিক হলেও বেশির ভাগই নিরক্ষর, অশিক্ষিত ও কর্মক্ষেত্রে অদক্ষ, যা সমাজের জন্য বোঝাস্বরূপ। এ জনগোষ্ঠীকে দক্ষ ও শিক্ষিত করে গড়ে তোলা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সরকারও বিষয়টির উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। যেমন— শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্বাস্থ্য সেবার উন্নয়ন, অপুষ্টি দূরীকরণ, নারী শিক্ষার প্রসার ইত্যাদি। ক. কাম্য জনসংখ্যা কী? খ. কর্মসংস্থানের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন? গ. উদ্দীপকে যে সমস্যার কথা বলা হয়েছে তার কারণ ব্যাখ্যা করো। ঘ. বিষয়টির উন্নয়নে সরকারের গৃহীত ব্যবস্থাসমূহ মূল্যায়ন করো ।

Loading answers...