CB_2018ChB_2018RB_2018BB_2018
জনাব ইব্রাহীম মিয়া তাঁর হিসাবের বই দু'তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন না। ২০১৭ সালের ১ জানুয়ারি তারিখে তাঁর ব্যবসায়ের মূলধন ছিল ১,০০,০০০ টাকা। ৩১-১২-২০১৭ তারিখে তাঁর ব্যবসায়ের অবস্থা ছিল নিম্নরূপ:হিসাবের নাম - টাকামজুদ পণ্য - ২০,০০০নগদ তহবিল - ৪০,০০০প্রাপ্য হিসাব - ২০,০০০১০% বিনিয়োগ (১-৭-২০১৭) - ৫০,০০০আসবাবপত্র - ৬০,০০০প্রদেয় হিসাব - ২০,০০০৫% ব্যাংক ঋণ (১-৪-২০১৭) - ৩০,০০০অন্যান্য তথ্যাবলি: জনাব ইব্রাহীম ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য ৫০,০০০ টাকায় একটি কম্পিউটার ক্রয় করেন। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা অনাদায়ি হিসাবে গণ্য করতে হবে। জনাব ইব্রাহীম প্রতি মাসে ব্যবসায় হতে ২৫০ টাকা করে নগদ উত্তোলন করেন। তাছাড়া তিনি উত্ত বছরে মোট ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন।ক. সমাপনী মূলধন নির্ণয় কর।খ. লাভ-লোকসান বিবৃতি তৈরি কর।গ. বৈষয়িক বিবৃতি তৈরি কর।
Loading answers...