DiB_2022
২০২১ সালের ৩১ জুলাই তারিখে শাফিন ট্রেডার্সের নগদান বইয়ের উদ্বৃত্ত ছিল ২৫,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২১,৩২০ টাকা, গরমিলের কারণসমূহ নিম্নরূপ:(১) দেনাদার কর্তৃক সরাসরি জমাদান ১,৩০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।(২) ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি ৯.২০০ টাকা।(৩) মালিক কর্তৃক ব্যাংক হতে উত্তোলন ১৫০ টাকা; যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।(৪) ইস্যুকৃত চেক যা এখনো ভাঙানো হয়নি ৩,৬০০ টাকা।(৫) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৭৭০ টাকা।ক. ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেনের পরিমাণ কত?খ. উপর্যুক্ত লেনদেনগুলোর প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।গ. উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।
Loading answers...