BB_2023
এসি আই লি. এর ২০২২ সালের জুন মাসে কাঁচামাল ক্রয় এবং ইস্যুসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ: ২০২২ জুন ১ প্রারম্ভিক উদ্বৃত্ত ৩০০ একক প্রতি একক ১৫.০০ টাকা। জুন ৮ ক্রয় ১৫০ একক প্রতি একক ১৬.০০ টাকা। জুন ১৫ ক্রয় ৩৫০ একক প্রতি একক ১৮.০০ টাকা। জুন ২১ ক্রয় ২০০ একক প্রতি একক ১৮.০০ টাকা। জুন ৫ ইস্যু ২৫০ একক। জুন ১০ ইস্যু ৩০০ একক। জুন ২৩ ইস্যু ২০০ একক। এ মাসে প্রত্যক্ষ মজুরি ব্যয় হয়েছে ১০,৪০০ টাকা। প্রশাসনিক এবং বিক্রয় খরচ হয়েছে ৫,৭০০ টাকা। কোম্পানি প্রত্যক্ষ মজুরির ৬০% কারখানার উপরিব্যয় হিসাবে চার্জ করে। উৎপাদিত পণ্য ৪৫,০০০ টাকায় বিক্রয় করা হয়। কাঁচামালগুলো FIFO পদ্ধতিতে ইস্যু করা হয়। ক. কাঁচামাল বাবদ ব্যয় ২০,০০০ টাকা ধরে মুখ্য ব্যয় নির্ণয় কর। খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর। গ. FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর।
Loading answers...