ChB_2019
রেশমা একজন ক্ষুদ্র উদ্যোক্তা। নিজের সামান্য সঞ্চয় দিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে হাতে সেলাই করা কাঁথা, চাদর, পাঞ্জাবি ও কুশন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন দোকানে সরবরাহ করতো। সে পুঁজি বাড়ানোর জন্য আত্মীয়-স্বজন, বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে একটি কারখানা তৈরি করে এবং ২০ জন মহিলা প্রতিদিন সেলাই-এর কাজ করে। বর্তমান সরকার সুঁচি শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য ক্ষুদ্র উদ্যোত্বাদের বিভিন্ন ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নেওয়ার সুবিধা দিচ্ছেন। ব্যাংক ঋণ পাওয়ার পর রেশমার উৎপাদনের পরিধি অনেক বেড়েছে। এখন তার কাছে ২৩০ জন মহিলা শ্রমিক কাজ করে।ক. পুঁজিবাজার কী? খ. সঞ্চয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস – ব্যাখ্যা করো। গ. রেশমার উৎপাদনে অর্থায়নের উৎসগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে দুটি উৎসের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
Loading answers...