MSB_2023
সুমি ট্রেডার্সের হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো রেওয়ামিল তৈরি করার পর ধরা পড়ে:(i) আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে।'(ii) জীবন বিমা প্রিমিয়াম ৩,০০০ টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে।(iii) বিক্রয় হিসাবের যোগফল ২,৫০০ টাকা কম দেখানো হয়েছে।(iv) পুরাতন আসবাবপত্র বিক্রয় ৬,৫০০ টাকা; আসবাবপত্র হিসাবে ৫,৬০০ টাকা লেখা হয়েছে।(v) যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ৪,৫০০ টাকা মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে।(vi) পাওনাদারকে প্রদান ৩,৫০০ টাকা হিসাবের বহিতে লেখা হয়নি।(vii) ক্রয় বহির যোগফল ১,৫০০ টাকা কম দেখানো হয়েছে।ক. নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় কর।খ. (ii), (iii), (v) ও (vi) নম্বর তথ্যগুলোর ভুল সংশোধনীর দাখিলা দেখাও।গ. অনিশ্চিত হিসাবের ক্রেডিট জের ৯,৫০০ টাকা ধরে একটি অনিশ্চিত হিসাব তৈরি কর।
Loading answers...