BB_2019
"সালাম সালাম হাজার সালাম""তুমি কি দেখেছ কভু"- এরকম অসংখ্য কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছিলেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা আব্দুল জব্বারের গান শুনে দেশকে হানাদার মুক্ত করেছিল। তাঁর গানের আবেগে আমরা বাংলাকে ভালোবেসেছি।" স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই শব্দ সৈনিক গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভারতের পথে প্রান্তরে সংগীত পরিবেশন করে যুদ্ধের জন্য প্রায় ১২ লাখ টাকা সংগ্রহ করে মুজিবনগর সরকারের ত্রাণ তহবিলে জমা দেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান শুনিয়ে তাদের উদ্বুদ্ধ করেন।ক. জাতির সংজ্ঞা দাও।খ. দেশপ্রেম অন্যের বিপদকে নিজের মনে করতে শেখায়- ব্যাখ্যা কর।গ. আব্দুল জব্বার মূলত কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে উদ্দীপকে উল্লেখিত কাজগুলো করেছিলেন? ব্যাখ্যা করো।ঘ. তুমি কি মনে কর, আব্দুল জব্বারের মধ্যে জাতীয়তার ভাবগত, রাজনৈতিক ও অর্থনৈতিক আকাঙ্ক্ষার ঐক্যের সমন্বয় ঘটেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...