JB_2022
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সোনালী ব্রাদার্সের হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্যাবলি নেওয়া হয়েছে:(১) পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৩০,০০০ টাকা।(২) প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৭,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(৩) ৭,৫০০ টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে এখনও উপস্থাপন হয়নি।(৪) ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(৫) ৬,৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি।(৬) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৩৫০ টাকা এবং মঞ্জুরিকৃত সুদ ৪০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।ক. ২ ও ৪নং দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও।খ. শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এমন লেনদেনসমূহের পরিমাণ নির্ণয় কর।গ. ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে উপরিউক্ত লেনদেনগুলো নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কর।a
Loading answers...