JB_2023
অনন্তপুর ও গইয়াতলা গ্রামের শিক্ষিত বেকার যুবকেরা অর্থনৈতিকভাবে নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। অনন্তপুর গ্রামের যুবকেরা প্রতিষ্ঠান পরিচালনার মূল দায়িত্ব গ্রহণ করে। কয়েক বছর পর গইয়াতলা গ্রামের যুবকেরা লক্ষ করে অনন্তপুর গ্রামের যুবকেরা পরিচালনার দায়িত্ব নিয়ে বেশি সুবিধা নিচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে। গইয়াতলা গ্রামের যুবকেরা প্রতিষ্ঠানটি থেকে বেরিয়ে এসে নিজেরাই আলাদা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে এটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। তার। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাধারণ নীতিমালা তৈরি করে এবং সদস্যদের স্বার্থ রক্ষার জন্য বিশেষ কিছু বিধান যুক্ত করে, যা আদালত কর্তৃক বলবৎযোগ্য। এছাড়াও পাঁচটি মূলনীতি লিপিবদ্ধ করে। যা তাদের ঐক্যবদ্ধ রাখতে ও প্রতিষ্ঠানটি পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে।ক. যুক্তফ্রন্ট কী?খ. মৌলিক গণতন্ত্র কি প্রকৃত গণতন্ত্র? ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের গইয়াতলা গ্রামের যুবকেরা স্বার্থ রক্ষার জন্য যে বিধানাবলি তৈরি করেছে তার সাথে তোমার দেশের নাগরিকের স্বার্থ রক্ষায় কোন বিধানাবলির মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লেখিত মূলনীতির সাথে তোমার দেশের যে মূলনীতির সাদৃশ্য রয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
Loading answers...