SB_2022
একদিন গভীর রাতে পান্না জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকলে দাদি বললেন, মনে হয় পান্নার ওপর ভূতের আছর পড়েছে। পান্নার বাবা ডাক্তার নিয়ে আসলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার সর্দি-জ্বর ধরা পড়ে। ডাক্তার পান্নাকে প্রয়োজনীয় ঔষধ দিয়ে ঠাণ্ডা লাগা থেকে দূরে থাকতে বলে চলে যান। অসুস্থ পান্নার মন ভালো করার জন্য তার ছোট চাচা দুষ্টুমি করে বলেন, 'বেশি বেশি করে ফ্রিজের ঠাণ্ডা পানি খেলে জ্বর ভালো হয়ে যাবে।ক. প্রকল্প কাকে বলে?খ. কাজ চালানো প্রকল্পকে কি যথার্থ প্রকল্প বলা যায়?গ. উদ্দীপকে দাদির বক্তব্যে প্রকল্পের কোন শর্তটি লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ. প্রকল্পের শর্তের আলোকে উদ্দীপকে ডাক্তারের বক্তব্য ও পান্নার ছোট চাচার বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
Loading answers...