RB_2022CB_2022JB_2022
আমাদের এই মাতৃভূমিকে ভালোবাসে না এমন একটি মানুষও পাওয়া যাবে না। তবে কেউ কেউ মাতৃভূমিকে অনেক বেশি ভালোবেসেছেন। শহিদ তিতুমীর তেমনি একজন ব্যক্তিত্ব। দেশমাতৃকার জন্য তাদের অবদান চিরস্মরণীয়। তাদের আত্মত্যাগ, দেশপ্রেম আমাদের জন্য অনুকরণীয়। তিনি নিজের জীবন দিয়ে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে আছেন।ক. ভারত কখন বাংলাদেশকে স্বাধীন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে?খ. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলার ইতিহাসে অবিস্মরণীয় কেন? ব্যাখ্যা করো।গ. তিতুমীরের জীবনের ঘটনাবলির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ঘটনাবলির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. 'তিতুমীরের মতো বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন'- এ উক্তিটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...