CB_2017
ExamExamExam Logo
HSC - যুক্তিবিদ্যা ১ম পত্রঅধ্যায়-০২ঃ যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকAll Topics

'ক' ও 'খ' দুই বন্ধু। দুজনই কলেজে পড়াশুনা করে। 'ক' কখনই মিথ্যা কথা বলে না। সে মনে করে জীবনে উন্নতি করতে হলে অবশ্যই মিথ্যাকে বর্জন করতে হবে। কীভাবে মিথ্যাকে বর্জন করতে হয় সে 'বিষয়েও 'ক' ভালোভাবে জানে। তাই সে মিথ্যাকে বর্জন করে এবং সত্যকে অর্জন করা উন্নতির একমাত্র চাবিকাঠি মনে করে। অপরদিকে, 'খ' মিথ্যাকে বর্জন করা ও সত্যকে অর্জন করা উন্নতির একমাত্র চারিকাঠি হিসেবে মেনে নিতে পারছে না। 'খ' মনে করে দ্রুত ও নির্ভুল গণনা এবং তথ্য সংগ্রহ ও বিভিন্ন প্রকৌশল সম্পর্কে জ্ঞান অর্জন ছাড়া উন্নতি লাভ সম্ভব নয়। তাই সে বিভিন্ন প্রকৌশল সম্পর্কে ধারণা, নির্ভুল গণনা ও সঠিক তথ্য সংগ্রহকে উন্নতির একমাত্র চাবিকাঠি মনে করে। ক. নীতিবিদ্যা কাকে বলে? খ. যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন? গ. উদ্দীপকে 'খ'-এর ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়টিকে ইঙ্গিত করেছে? বিশ্লেষণ কর। ঘ. যুক্তিবিদ্যার আলোকে 'ক' ও 'খ'-এর চিন্তাধারার মধ্যকার সম্পর্ক নিরূপণ কর।

Loading answers...