CB_2019
আশফাক সাহেবের নাতি ঈশান তার দাদার কাছে জানতে চাইল, 'বাংলাদেশ বৈদেশিক সাহায্য গ্রহণ করে কেন?' আশফাক সাহেব উত্তর দিলেন যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে মূলধনের অভাব অত্যন্ত প্রকট। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভিত্তিও ততটা শক্তিশালী নয়। রপ্তানি বাজারের সংকীর্ণতা, রপ্তানি পণ্যের স্বল্পতা, ভোগ্যপণ্য ও মূলধনী দ্রব্য আমদানি, আমদানিনির্ভর রপ্তানি দ্রব্য প্রভৃতি কারণে আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় কম। ফলে বাণিজ্য ঘাটতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি কারণেও বাংলাদেশকে বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হয় । তথাপি বৈদেশিক সাহায্য হ্রাস করে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে পারলে তা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হতো।ক. বিশ্বায়ন কী? খ. দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন? গ. বাংলাদেশ কেন বৈদেশিক সাহায্য গ্রহণ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. 'বাংলাদেশের জন্য বৈদেশিক সাহায্যের তুলনায় রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ মঙ্গলজনক' – উক্তিটি কি যথার্থ? তোমার উত্তরের - সপক্ষে যুক্তি দাও।
Loading answers...