SB_2019
জয়িতা তার বান্ধবী প্রতিভা ও অনন্যাকে নিয়ে ঢাকার নিউমার্কেট-এ 'বৈশাখী' নামে হস্তশিল্পের একটি অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠা করে। প্রতিভা একজন বিখ্যাত চিত্রকর। সে এ ব্যবসায়ে। কোনো মূলধন সরবরাহ করে না এবং কর্মীদের দিয়ে ঘর সাজানোর বিভিন্ন হস্তশিল্প সামগ্রী তৈরি করে। অনন্যা হস্তশিল্পের কাঁচামাল। চকবাজার থেকে পাইকারি কিনে থাকে। একদিন অনন্যার হিসাবে গরমিল দেখা দেয়। এতে জয়িতা তাকে সন্দেহ করে। ফলে বিরোধের জের ধরে অংশীদারি ব্যবসায়টি বিলুপ্ত হয়।ক. কর্মী অংশীদার কে?খ. আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বর্ণিত বৈশাখী নামের অংশীদারি ব্যবসায়ে প্রতিভা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।ঘ. বৈশাখী প্রতিষ্ঠানটি যে মৌলিক উপাদানের কার্যকারিতার অভাবে বিলুপ্ত হয় উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।
Loading answers...