SB_2022
রিপন ও অভি দুই বন্ধু রাজশাহীর আমবাগান থেকে আমসংগ্রহ করে অনলাইনে সারাদেশে বিক্রি করেন। গত মৌসুমে অনলাইনে তাদের বিক্রীত আমের মান, গুণ ও স্বাদ নিয়ে অসংখ্য ক্রেতা প্রশ্ন তোলেন। অনেক ক্রেতা বিক্রীত আম অপরিপক্ক বলে অভিযোগ দেন। রিপন ও অভি খোঁজ নিয়ে জানতে পারেন দ্রুত পাকানোর জন্য বিক্রেতা আমের মধ্যে ক্ষতিকর রাসায়নিক কার্বাইড স্প্রে করেন। এ বছর তারা পূর্বের বাগান থেকে আম না কিনে নতুন বাগান থেকে আম সংগ্রহ করবেন যিনি অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিক না মেশানোর প্রতিশ্রুতি দিয়েছেন।ক. CSR এর পূর্ণরূপ কী? খ. ব্যবসায় মূল্যবোধ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। গ. 'গত মৌসুমে বাগানের বিক্রেতার কার্মকাণ্ড ব্যবসায়ের নৈতিকতা বিরোধী'-উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে নতুন বাগান থেকে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? বিশ্লেষণ করো।
Loading answers...