তপন স্যার
ExamExamExam Logo
HSC - পদার্থ বিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০১ঃ তাপগতিবিদ্যাAll Topics

মনে কর, এক কাপ গরম চা তুমি হাতে ধরে আছ। ধীরে ধীরে তোমার হাত গরম হতে থাকবে আর চায়ের কাজ ঠাণ্ডা হতে থাকবে। কিন্তু কখনোই এ ঘটনার উল্টো ঘটনা ঘটে না। অর্থাৎ কখনোই তোমার হাত আরও ঠাণ্ডা হতে, চায়ের কাপ আরও গরম হতে শুরু করে না। যদিও এই দ্বিতীয় ঘটনাটিও তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, তবুও এ ঘটনা বাস্তবে ঘটে না। সুতরাং দেখা যাচ্ছে যে, কোনো একটি বিশেষ প্রক্রিয়া ঘটবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র যথেষ্ট নয়। ঘ. তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে বিজ্ঞানী কার্নো, রুসিয়াস, প্ল্যাঙ্ক ও কেলভিন কীভাবে বিবৃত করেছেন বর্ণনা কর।

Loading answers...