JB_2019
ব্ল সি জাহাজটি চিটাগং পোর্ট থেকে ১৯ জুন ২০ কোটি টাকার পণ্য নিয়ে জাপানের টোকিও বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজের মালিক ঐ যাত্রায় জাহাজ ও জাহাজের মাশুলের জন্য বিমা করেন। পথিমধ্যে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি একটি চড়ায় আটকে যায়। ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের নাবিকরা জাহাজকে হালকা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দেয় । এর ফলে পণ্য মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও জাহাজটি নিরাপদে বন্দরে পৌঁছায়।ক. নৌ বিপদ কী? খ. নৌ বিমার অব্যক্ত শর্ত বলতে কী বোঝায়?গ.. ব্লু সি জাহাজটির জন্য কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করা হয়েছিল? ব্যাখ্যা করো ।ঘ. “উদ্দীপকে উল্লিখিত আংশিক ক্ষতিটি জাহাজটিকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করেছে । উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।
Loading answers...