CB_2017
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ১ম পত্রঅধ্যায়-০৩ঃ ব্যাংক সমন্বয় বিবরণীAll Topics

নিম্নলিখিত তথ্যাদি মি. রাজিবের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে নেওয়া হয়েছে:(১) ব্যাংক বিবরণী অনুযায়ী জমাতিরিক্ত উত্তোলন ১২,০০০ টাকা।(২) ২,৫০০ টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি।(৩) চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর, ২০১৬ এর পরে ব্যাংকে উপস্থাপন করা হয়েছে ২,৫০০ টাকা।(৪) ব্যাংক জমাতিরিক্তের সুদ ২০০ টাকা ব্যাংক বিবরণীতে ডেবিট করা হয়েছে কিন্তু নগদান বইয়ে লেখা হয়নি।(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার একখানা বিল ব্যাংকে প্রেরণ করা হয়েছে যা পরবর্তীতে প্রত্যাখ্যান হয়। (৬) ব্যাংক ২০০ টাকা সুদসহ ৪,০০০ টাকার একটি প্রদেয় বিল পরিশোধ করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।(৭) ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় ৭,০০০ টাকা।ক. ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় কর।খ. ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি কর।গ. ৪, ৫, ৬ এবং ৭নং লেনদেনগুলোর জন্য মি. রাজিবের বইতে জাবেদা দাখিলা দাও।

Loading answers...