BB_2022
বেস্ট সিমেন্ট লি, ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে একটি নতুন উৎপাদন লাইন স্থাপনে আগ্রহী। যার ক্রয়মূল্য ২০,০০,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য আনুমানিক ৩,০০,০০০ টাকা। উৎপাদন ক্ষমতা বিশ্লেষণ করে দেখা গেল, লাইনটি হতে আগামী পাঁচ বছর করপূর্ব নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৫,০০,০০০ টাকা, ৭,০০,০০০ টাকা, ৫,০০,০০০ টাকা এবং ৬,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির করের হার ৩০%। ক. মূলধন বাজেটিং কী? খ. মূলধন বরাদ্দকরণ বলতে কী বোঝায়? গ. উদ্দীপকে বর্ণিত প্রকল্পের গড় মুনাফার হার (ARR) নির্ণয় করো। ঘ. যদি বাট্টার হার ১০% হয় তাহলে প্রকল্পটিতে বিনিয়োগ যুক্তিযুক্ত কি না তা NPV নির্ণয় করে মন্তব্য করো।
Loading answers...