CB_2019ChB_2019SB_2019DiB_2019DB_2019
ExamExamExam Logo
HSC - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্রঅধ্যায়-০৪ঃ উমাইয়া খিলাফতAll Topics

চেঙ্গিস খান শুধু তার নিজস্ব বীরত্বে বিশাল সাম্রাজ্যের অধিকারী হতে পারেননি। দক্ষ সেনাপতির রণনিপুণতাই তার সাম্রাজ্যের বিশাল বিস্তৃতির প্রধান কারণ ছিল। তাছাড়া সাম্রাজ্য বিস্তার করেই তিনি ক্ষান্ত হননি। তার বিশাল সাম্রাজ্যকে তিনি 'উত্তরাঞ্চল' ও 'দক্ষিণাঞ্চল' নামক দুটি প্রধান উইং-এ বিভক্ত করে সেখানে দুইজন দক্ষ প্রতিনিধি নিয়োগ করেছিলেন। তারা দুইজন পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে রাজ্য বিস্তার করতেন । তবে এদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মেঙ্গু খান ছিলেন খুবই নৃশংস। ক. কুব্বাত আস সাখরা কোথায় অবস্থিত?খ. সোলায়মানকে আশীর্বাদের চাবি' বলা হয় কেন? গ. উদ্দীপকের মেঙ্গু খানের সাথে বলিফা আল ওয়ালিদের শাসনামলের কোন প্রাদেশিক গভর্নরের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।ঘ. উদ্দীপকের চেঙ্গিস খানের মতো খলিফা আল ওয়ালিদও মূলত দক্ষ সেনাপতিদের কারণে সাম্রাজ্যের বিস্তৃতিতে সক্ষম হয়েছিলেন— বিশ্লেষণ কর।

Loading answers...