SB_2022
শ্যামনগর একটি বৃহৎ উপজেলা। এটি উত্তর-দক্ষিণে বিস্তৃত। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত অধিকাংশ উত্তরে অবস্থিত। ফলে দক্ষিণের জনপদ বৈষম্যের শিকার। দক্ষিণের একজন শিক্ষিত সচেতন ব্যক্তি বিষয়টি উপলব্ধি করে বৈষম্য থেকে মুক্তি লাভের লক্ষ্যে দক্ষিণে একটি আলাদা উপজেলা করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান। কর্তৃপক্ষ দাবির যৌক্তিকতা, প্রশাসনিক এবং কৌশলগত কারণে বৃহৎ উপজেলাটিকে ভাগ করে দক্ষিণে একটি আলাদা উপজেলা ঘোষণা করে এবং প্রশাসক নিয়োগ করে। কিন্তু উত্তরের সুবিধাভোগী সচেতন মহল এর বিরোধিতা করে এবং কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য আন্দোলন অব্যাহত রাখে। কর্তৃপক্ষ একপর্যায়ে বাধ্য হয়ে সিদ্ধান্তটি বাতিল করে। ক. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? খ. স্বদেশি আন্দোলন কী? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো। ঘ. ব্রিটিশ ভারতের রাজনীতিতে ঘটনাটির প্রতিক্রিয়া কি যথার্থ ছিল? তোমার মতামত দাও ।
Loading answers...