JB_2017CB_2017ChB_2017SB_2017BB_2017DiB_2017RB_2017
জনাব ফজলুল হক বাদশাহ আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি সরবরাহের ফলে এলাকার কৃষিকাজের প্রভুত উন্নতি সাধিত হয়েছিল। ব্যবসায় বাণিজ্যের উন্নতির জন্য তিনি সরকারিভাবে বিভিন্ন ব্যবসায় কেন্দ্র গড়ে তোলেন। ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এতই উন্নত হয় যে ব্যবসায়ীরা গভীর রাতে টাকাপয়সা নিয়ে এক বন্দর থেকে অন্য বন্দরে যাতায়াত করতে পারত। তিনি ভিক্ষাবৃত্তিও উচ্ছেদ করেন । প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য তিনি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন । ক. আদ দাখিল বলা হয় কাকে?খ. তারিক বিন জিয়াদ ইসলামের ইতিহাসে বিখ্যাত কেন? ব্যাখ্যা কর ।গ. উদ্দীপকে উক্ত চেয়ারম্যানের কর্মকাণ্ডে তোমার পাঠ্যপুস্তকের কোন শাসকের কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর ।ঘ. উক্ত শাসকের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করা— মূল্যায়ন কর।
Loading answers...