ChB_2022
সেলিম বলল, আমার বাবা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তার প্রতিষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিনিধি নির্বাচনসহ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও চালিকাশক্তি হিসেবে কাজ করে। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনন্য।ক. বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে? খ. ইভটিজিং রোধ করা প্রয়োজন কেন?গ. সেলিমের বাবার কর্মরত প্রতিষ্ঠানের সাথে তোমার পঠিত কোন প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে কর, উক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানটি জনপ্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
Loading answers...