DiB_2019
রবি, শশী ও রুমি তিনজন মিলে 'ত্রিমাত্রা' নামে একটি ফ্যাশন হাউস প্রতিষ্ঠা করেন। তাঁরা দেশীয় সংস্কৃতির কথা মাথায়। রেখে প্রচলিত ফ্যাশনের পাশাপাশি প্রতিবছর ঈদ, দুর্গাপূজা, পহেলা বৈশাখ উপলক্ষ্যে ক্রেতাদের ক্রয়ক্ষমতা, রুচি ও পছন্দ বিবেচনা করে আকর্ষণীয় বৈশিষ্ট্যসম্পন্ন পোশাকের সমাহার ঘটান। অতি অল্প সময়ে। "ত্রিমাত্রা”-এর উৎপাদিত পোশাক সারাদেশে সুনাম অর্জনে সক্ষম হয়েছে। ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় তারা উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর কথা ভাবছেন।ক. মডিউলার ডিজাইন কী?খ. "প্যাকেজিং ডিজাইন পণ্যকে আকর্ষণীয় করে তোলে"- ব্যাখ্যা করো।গ. 'ত্রিমাত্রা' কোন ডিজাইনের পণ্য উৎপাদন করে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় 'ত্রিমাত্রা' ফ্যাশন হাউজ যে ধরনের পণ্য ডিজাইনের কথা ভাবছে তা কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো।
Loading answers...