JB_2022
সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার সার্বভৌম বন্ড 'সুকুক' ইস্যু করেছে। সাম্প্রতিককালে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান কার্যক্রম বেড়ে যাওয়ায় দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতের অতিরিক্ত অর্থ কমানোর উদ্দেশ্যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলোকে ‘সককে' বিনিয়োগের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর পরেও মুদ্রাস্ফীতি কাটিয়ে উঠা সম্ভব না হওয়ায় কেন্দ্ৰীয় ব্যাংক আমানতী অর্থের জমার হার বৃদ্ধি করে ।ক. ব্যাংক রেট কী? খ. কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করে”— ব্যাখ্যা করো ।গ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের কোন ধরনের নীতি গ্রহণ করেছে? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের গৃহীত দ্বিতীয় পদক্ষেপটি কি দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Loading answers...