JB_2021
'B' একটি কৃষিনির্ভর দেশ। দেশের প্রায় ৭৫% জনসাধারণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষি ব্যবস্থা এখনও উন্নত ও উচ্চ ফলনশীল নয়। এর অন্যতম কারণ হলো এখানকার কৃষি পরিবেশ দূষণের শিকার। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তন, কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কৃষি পরিবেশকে দূষিত করছে। ফলে তাপমাত্রা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন নীতি, চুক্তি ও প্রটোকলে স্বাক্ষর করাসহ পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে, কৃষিতে পরিবেশ দূষণের সাথে অভিযোজনের জন্য। উল্লিখিত পদক্ষেপের সাথে জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কৃষি পরিবেশকে সংরক্ষণ করতে হবে, তবেই সফলতা আসবে। ক. পরিবেশ দূষণ কী? খ. কৃষকরা ঋণ গ্রহণ করে কেন? ব্যাখ্যা করো। গ. উদ্দীপক অবলম্বনে কৃষিতে, পরিবেশ দূষণের প্রভাব ব্যাখ্যা করো। ঘ. 'জনগণের সচেতনতা কৃষি পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারে তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
Loading answers...