MSB_2021
কীর্তনখোলা নদীর ধারে ম্যানিকিউর ফার্মাসিউটিক্যাল লি. এর কারখানা অবস্থিত। প্রতিষ্ঠানটি ভালো মানের ঔষধ উৎপাদন ও বিক্রি করে সাফল্য লাভ করেছে। কারখানার অপরিশোধিত বর্জ্য "সরাসরি নদীর পানিতে মিশছে। এতে করে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। এলাকার অধিকাংশ লোক ক্ষুব্ধ হওয়ায় প্রতিষ্ঠানটি দূষণ রোধে পদক্ষেপ নেওয়ার চিন্তা করে।ক. মূল্যবোধ কী? খ. মূল্যবোধকে নৈতিকতার ভিত্তি বলা হয় কেন?গ.. ম্যানিকিউর ফার্মাসিউটিক্যাল লি. কোন ধরনের আইন অমান্য করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. দূষণ রোধের জন্য ম্যানিকিউর ফার্মাসিউটিক্যাল লি. কোন “ধরনের পদক্ষেপ নিতে পারে? তোমার মতামত দাও।
Loading answers...